× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ১১:৩৯ পিএম

রাস্তায় মিলল এসএসসি পরীক্ষার তিন বান্ডিল খাতা

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ১১:৩৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নরসিংদীর শিবপুরে রাস্তায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে এসএসসি পরীক্ষার তিন বান্ডিল খাতা। পরে ওই খাতাগুলো জমা দেওয়া হয় শিবপুর মডেল থানায়। বুধবার (২৯ এপ্রিল) শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার শাষপুর শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্রিজ-সংলগ্ন রাস্তার পাশে তিন বান্ডিল খাতা পড়ে থাকতে দেখেন মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও গ্রামের নাসির উদ্দীনের ছেলে রাহিম।

পরে ওই যুবক খাতাগুলো তুলে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে গিয়ে পরদিন অর্থাৎ সোমবার তার বাড়ির পাশের এক ভাইকে দেখালে, খাতাগুলো এসএসসি পরীক্ষার খাতা বলে নিশ্চিত হন। পরে থানায় যোগাযোগ করে রাহিম খাতাগুলো থানায় জমা দেন।

রাহিম বলেন, ‘বাড়ি আসার পথে বিকেলে রাস্তার পাশে বান্ডিল দেখতে পেয়ে আমি এগুলো আমার বাড়িতে নিয়ে আসি এবং আমার প্রতিবেশী ভাইকে দেখালে নিশ্চিত হই, এগুলো পরীক্ষার খাতা। তার পরামর্শে আমি খাতাগুলো থানায় জমা দিয়ে দিই।’

শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক মাসুদুর রহমান জানান, খাতাগুলো রাহিম রাস্তা থেকে পেয়ে থানায় জমা দেয়। আমরা খাতাগুলো পেয়ে শিবপুর উপজেলার ইউএনওকে জানাই।

পরে ইউএনও এবং ওসির উপস্থিতিতে পুনরায় সিলগালা করে খাতাগুলো শিবপুর উপজেলা পোস্ট অফিসে জমা দিই। সিলগালা করা তিন প্যাকেটে এসএসসি ভোকেশনাল ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার ২৬৮টি খাতা ছিল।

শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন জানান, খবর পেয়ে থানায় গিয়েছি। খাতাগুলো এক পোস্ট অফিস থেকে আরেক পোস্ট অফিসে নিয়ে যাওয়ার পথে ডাকপিয়নের গাড়ি থেকে রাস্তায় পড়ে যায়। খাতাগুলো সিলগালা অবস্থায় অক্ষত ছিল। সেগুলো পুনরায় পোস্ট অফিসে জমা দেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!