ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নাটোরে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৬:৩৪ পিএম
গ্রেপ্তার আহমেদ আলী শেখ রনি। ছবি : রূপালী বাংলাদেশ

নাটোরের বাগাতিপাড়ায় মাদকবিরোধী অভিযানে ৮২ পিস ইয়াবাসহ আহমেদ আলী শেখ রনি নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জিগরি এলাকা থেকে র‍্যাব-৫ এর সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আহমেদ আলী শেখ রনি বাগাতিপাড়া উপজেলার বিল গোপালহাটী এলাকার মৃত আমিন উদ্দিন শেখের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র‍্যাব সদস্যরা রনিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৮২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বাগাতিপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়।

বাগাতিপাড়া মডেল থানার ওসি মোঞ্জুরুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, র‍্যাবের দায়ের করা মামলায় আহমেদ আলী শেখ রনিকে গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।