× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: মে ৭, ২০২৬, ১২:৪৪ এএম

রেললাইনে ভাঙন, বস্তা গুঁজে ধীরগতিতে ট্রেন চলাচল

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: মে ৭, ২০২৬, ১২:৪৪ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর এলাকায় ঢাকা-রাজশাহী রেলপথে রেললাইনে ভাঙন দেখা দেওয়ায় সাময়িকভাবে ট্রেন চলাচলে ঝুঁকি তৈরি হয়। তবে দ্রুত ব্যবস্থা নিয়ে চটের বস্তা গুঁজে ঘণ্টায় প্রায় ১০ কিলোমিটার গতিতে ট্রেন পারাপার করা হয়।

বুধবার (৬ মে) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের লোকমানপুর রেলওয়ে স্টেশন থেকে প্রায় ২০০ গজ পশ্চিমে, রেলওয়ে সেকশন পিলার ২২৭/৭ সংলগ্ন স্থানে এ ভাঙন শনাক্ত হয়।

রেলওয়ে সূত্রে জানা যায়, লাইনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় তাৎক্ষণিকভাবে সতর্কতা জারি করা হয় এবং দ্রুতগামী ট্রেনগুলোকে ধীরগতিতে চালানোর নির্দেশ দেওয়া হয়।

প্রাথমিকভাবে ঝুঁকিপূর্ণ স্থানে চটের বস্তা গুঁজে সাময়িক ব্যবস্থা গ্রহণ করা হয়, যার মাধ্যমে ট্রেনগুলো ধীরগতিতে পারাপার করা হয়।

এ বিষয়ে রাজশাহী-১ অঞ্চলের দায়িত্বরত মেট মোস্তাক আহমেদ জানান, খবর পাওয়ার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। রাত ৯টার দিকে রাজশাহী থেকে মিস্ত্রিরা ঘটনাস্থলে পৌঁছে মেরামত কাজ শুরু করেন।

তিনি আরও জানান, এর মধ্যে ২-৩টি ট্রেন পারাপার করায় মেরামত কাজে কিছুটা বিলম্ব হয়। তবে রাত ১০টার মধ্যেই মেরামত কাজ সম্পন্ন হয় এবং পরবর্তীতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!