নাটোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসক এবং নার্সের অবহেলায় শিশু মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ স্বজন ও জনতার হামলার শিকার হয়েছেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এ সময় হাসপাতালের গ্লাস ভাংচুর করা হয়। স্বজনদের অভিযোগ, সদর উপজেলার আগদিঘা গ্রামের রিকশাচালক বাবু হোসেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী রুমা খাতুনকে নিয়ে গতকাল শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আসেন।
কর্তব্যরত চিকিৎসক তাদের বাড়ি পাঠিয়ে দেন। আজ প্রসূতির পুনরায় ব্যথা শুরু হলে সকালে তাকে আবারও কল্যাণ কেন্দ্রে আনা হয়। কিন্তু দীর্ঘ সময় অবহেলায় সন্তান গর্ভেই মারা যায়। পরে স্বাভাবিক ডেলিভারির মাধ্যমে মৃত সন্তানের জন্ম হয়।
এ ঘটনায় রোগীর স্বজনরা ক্ষুব্ধ হয়ে উঠলে পালিয়ে যায় পরিদর্শিকা ইতি রানি। পরে ভারপ্রাপ্ত সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহাবুজ্জামান ঘটনাস্থলে গেলে উত্তেজিত স্বজনরা তার ওপর চড়াও হয়ে মারধর করে।
পুলিশ গিয়ে পুরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান জানান, তারা বিষয়টি তদন্ত করে দেখছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন