× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ০৩:০৫ পিএম

নাটোরে জাল পাসপোর্ট ও মাদকসহ যুবক আটক

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ০৩:০৫ পিএম

আটক আরিফুল ইসলাম, ছবি- রূপালী বাংলাদেশ

আটক আরিফুল ইসলাম, ছবি- রূপালী বাংলাদেশ

নাটোরের লালপুরে গোপালপুরে সেনাবাহিনীর অভিযানে মাদক ও পাসপোর্ট জালিয়াতি চক্রের এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আরিফুল ইসলাম নামের এক ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

অভিযানের সময় তার বাড়ি থেকে ৪ পিস ইয়াবা, ৫টি জাল ডিপ্লোমেটিক পাসপোর্ট, ১১টি জাল সবুজ পাসপোর্ট, ৪টি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড, ৩টি অবৈধ সিম কার্ড, দেশি-বিদেশি পরিচয়পত্র, ভুয়া বিসিএস কর্মকর্তার সিল, অসংখ্য পাসপোর্ট সাইজের ছবি ও পাসপোর্ট তৈরির নানান কাগজপত্র উদ্ধার করা হয়।

অভিযানে উদ্ধার অবৈধ মালামালসহ তাকে লালপুর থানায় হস্তান্তর করে লালপুরের সেনা ক্যাম্প কমান্ডার।

এ বিষয়ে লালপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, ‘আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক ও পাসপোর্ট জালিয়াতির পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হবে।’

আরবি/এসআর

Link copied!