× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ০৪:৪৩ পিএম

নলডাঙ্গায় স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার, চলাচলে স্বস্তি

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ০৪:৪৩ পিএম

স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার। ছবি- রূপালী বাংলাদেশ

স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার। ছবি- রূপালী বাংলাদেশ

নাটোরের নলডাঙ্গা হালতিবিলে মাধনগর থেকে হালতি সড়কের বিভিন্ন স্থান ও ব্রিজের ভাঙা অংশ মেরামত ও সংস্কার করে সড়ক চলাচলের উপযোগী করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বেলা ১০টা থেকে দুপুর পর্যন্ত চলেছে এই সড়ক সংস্কার কাজ।

সড়কে চলাচলকারী চালক ও এলাকাবাসী জানায়, হালতিবিলের মাধনগর থেকে খাজুরা পর্যন্ত সড়কটি কৃষি, কৃষক ও স্থানীয় যোগাযোগ ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কিন্তু সড়কটির বিভিন্ন স্থানে গর্ত, খানা-খন্দ ও ব্রিজের অব্যবস্থার কারণে জনগণ দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার ছিলেন।

সড়ক সংস্কারের সময় উপস্থিতরা হাতে কোদাল, টুকরি, পানি নিয়ে সড়ক ও কুচুরিপানা পরিস্কার করছিলেন। ভাঙা সড়কে সিমেন্ট, বালি ও ইট দিয়ে সমান করাও হচ্ছে।

সড়ক সংস্কার কাজে অংশ নেন তাহমিদুর রহমান সৌমিক, সৈকত হোসেন, মেহেদী সরদার, রিয়াল, সজীব সরদার, রিয়াজ, মাহি সরদার, মিন্টু খান, আলামিনসহ আরও অনেকে।

শুকনো মৌসুমে চলাচল করা গেলেও বর্ষাকালে সড়কটি জলকাদায় একাকার হয়ে যেত। এতে গ্রামে শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক ও চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণির মানুষ দুর্ভোগের শিকার হতেন।

বিশেষ করে অসুস্থ রোগী সড়ক দিয়ে বহনের সময় জীবনহানির ঝুঁকি থাকতো। তাই স্থানীয় বিএনপির স্বেচ্ছাসেবী দলের সদস্যরা স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারের উদ্যোগ নেন।

তাহমিদুর রহমান সৌমিক, সৈকত হোসেন ও সজীব সরদারসহ উপস্থিতরা জানান, সকলের সম্মিলিত চেষ্টায় দুপুরের মধ্যেই সড়কটি চলাচলের উপযোগী হয়ে ওঠে। সড়ক সংস্কারের ফলে চালক, যাত্রী ও গ্রামের মানুষের চলাচলে স্বস্তি ফিরে এসেছে।

ভাঙাচোরা ও বড় গর্তের কারণে যেসব দুর্ঘটনা ঘটত, সেগুলোও কমে এসেছে। স্থানীয়রা জানান, আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!