ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নেত্রকোনায় ভারতীয় মদ ও নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৮:২৮ এএম
ভারতীয় মদ ও নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ও নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩১ বিজিবি)।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ভারত সীমান্তসংলগ্ন ভারতপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধীনস্থ ভারতপুর বিওপির চার সদস্যের একটি বিশেষ টহল দল মাদকবিরোধী অভিযান চালায়।

অভিযানে সীমান্ত মেইন পিলার ১১৬৮/৪-এস থেকে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় তিন বোতল ভারতীয় ‘কিংফিশার’ ব্র্যান্ডের মদ এবং ৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার কার্যক্রম চলমান।