× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৫:৫৩ পিএম

নেত্রকোনা সীমান্তে ‘পুশইন’ বন্ধে বিজিবির নো-কম্প্রোমাইজ নীতি

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৫:৫৩ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নেত্রকোনা সীমান্ত দিয়ে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশইন’ প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে নেত্রকোনার ৩১ বিজিবি। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে টহল, নজরদারি ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। বিশেষ করে নেত্রকোনা সীমান্তে বিজিবির সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন।

সরেজমিনে দেখা যায়, কলমাকান্দা সীমান্তের চন্দ্রডিঙা এলাকায় বিজিবির সদস্যরা অস্ত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে টহল দিচ্ছেন। সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশইন বা চোরাচালানের ঘটনা না ঘটে, সে লক্ষ্যে ২৪ ঘণ্টা নজরদারি অব্যাহত রাখা হয়েছে।

নেত্রকোনা ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহীদুল বারী জানান, সীমান্ত এলাকায় সম্ভাব্য যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশইন’ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্তে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সীমান্তজুড়ে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।

এছাড়া সীমান্তের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং সীমান্ত নিরাপত্তায় কোনো ধরনের শিথিলতার সুযোগ নেই।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় বসবাসরত জনগণকে সচেতন থাকতে হবে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত বিজিবিকে অবহিত করার আহ্বান জানান তিনি।

বিজিবি জানিয়েছে, দেশের নিরাপত্তা ও সীমান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের কঠোর নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!