× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৯:৪০ এএম

ফাঁদ ছিল হরিণের, আটকা পড়ল বাঘ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৯:৪০ এএম

আটকে পড়া বাঘ। ছবি : সংগৃহীত

আটকে পড়া বাঘ। ছবি : সংগৃহীত

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে এবার আটকা পড়েছে বাঘ। বাগেরহাটের মোংলা উপজেলার বৈদ্ধমারীসংলগ্ন সুন্দরবনের শরকির খাল এলাকায় এ ঘটনা ঘটে। আটকে পড়া বাঘটি উদ্ধারে বিশেষজ্ঞদের নিয়ে রোববার (৪ জানুয়ারি) অভিযান শুরু হবে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, মোংলার বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি শরকির খালপাড়ের বনাঞ্চলে চোরা শিকারিরা হরিণ শিকারের ফাঁদ পেতেছিল। শনিবার খবর আসে, সেই ফাঁদেই একটি বাঘ আটকা পড়েছে।

খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সত্যতা নিশ্চিত করেন। বাঘটি বনের ভেতরে খালপাড় থেকে প্রায় আধা কিলোমিটার গভীরে আটকা রয়েছে।

বন বিভাগ জানিয়েছে, বাঘটির নিরাপত্তা এবং সাধারণ মানুষের জানমালের সুরক্ষার জন্য পুরো এলাকা ইতোমধ্যে ঘেরাও করা হয়েছে। যাতে কোনো উৎসুক জনতা বাঘটির কাছাকাছি যেতে না পারে। বাঘটি নিরাপদে উদ্ধারে ঢাকা থেকে বন বিভাগের চিকিৎসক আনা হচ্ছে।

প্রয়োজন হলে বাঘটিকে অচেতন করতে ‘ট্র্যাঙ্কুলাইজার গান’ ব্যবহার করা হবে। ট্র্যাঙ্কুলাইজারের মাধ্যমে বাঘটিকে আধা ঘণ্টা অচেতন রেখে ফাঁদ থেকে মুক্ত করা হবে।

সহকারী বন সংরক্ষক আরও জানান, বাঘটি যদি অন্য কোনোভাবে আঘাতপ্রাপ্ত বা অসুস্থ থাকে, তবে সেটি উদ্ধার করে লোহার খাঁচায় বন্দি করা হবে। পরবর্তী চিকিৎসার জন্য সেটিকে খুলনা বা ঢাকার বন বিভাগের রেসকিউ সেন্টারে পাঠানোর সব প্রস্তুতিও রাখা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!