× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চৌগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১০:২৭ পিএম

সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন বাবা

চৌগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১০:২৭ পিএম

প্রতীকী ছবি । সংগৃহীত

প্রতীকী ছবি । সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে স্ট্রোক করে মারা গেছেন এক বাবা। রোববার (২২ ফেব্রুয়ারি) এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে যশোরের চৌগাছায়।

জানা গেছে, রোববার বিকেলে যশোর-বেনাপোল রোডের গালিব তেল পাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় মারা যান ওবায়দুল ইসলাম (৩৫) নামে একজন আলমসাধু (স্থানীয় স্যালো মেশিন চালিত যানবাহন) চালক। তিনি চৌগাছা উপজেলার ১নং ফুলসারা ইউনিয়নের ফুলসারা-নিমতলা গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওবায়দুল তার আলমসাধু চালিয়ে ঘটনাস্থলে পৌঁছালে একটি অজ্ঞাতনামা বাস পেছন দিক থেকে ধাক্কা দেয় এবং দ্রুত চলে যায়। এতে চালক ওবায়দুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।

ছেলের এ দুর্ঘটনার সংবাদ শুনে তার পিতা রবিউল ইসলাম (৬৫) আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাত সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি স্ট্রোকজনিত কারণে হাসপাতালে আনার আগেই মারা গেছেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

চৌগাছা থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার ঘটনাটি যশোর সদরের। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Link copied!