× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৫:১২ পিএম

কালাইয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ২

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৫:১২ পিএম

গ্রেপ্তার ২ জন। ছবি : রূপালী বাংলাদেশ

গ্রেপ্তার ২ জন। ছবি : রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের কালাইয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার (১৫ এপ্রিল) সকাল ৮টায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ফাতেমাকে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এবং সাগরকে মাদক সেবনরত অবস্থায় নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তাার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার কালাই পূর্বপাড়া গ্রামের আব্দুল আজিজের মেয়ে মোছা. ফাতেমা (২৩) এবং থুপসারা গ্রামের মো. সাহারুলের ছেলে মো. সাগর (২৩)।

এ বিষয়ে জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই সিরাজুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত সাগরকে ভ্রাম্যমাণ আদালতে ২১ দিনের জেল এবং ১০০ টাকার জরিমানা করা হয়েছে।

এ ছাড়া ফাতেমার বিরুদ্ধে কালাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। জনস্বার্থে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Link copied!