খাগড়াছড়িতে ৫ বছরের কম বয়সি প্রায় ৮০ হাজার শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনা হচ্ছে।
সূত্র জানিয়েছে, জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচির অংশ হিসেবে ১১ দিনব্যাপী এই ক্যাম্পেইনে মোট ৭৯ হাজার ৪৩২ জন শিশুকে টিকা দেওয়া হবে।
রোববার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ি সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা।
তিনি জানান, জেলার ৯টি উপজেলার ৫৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৯৪৫টি কমিউনিটি কেন্দ্র, ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং একটি পৌর টিকাদান কেন্দ্রসহ মোট ১ হাজার ৫১৯টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
আগামীকাল ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন। এতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি সব শিশুকে টিকা দেওয়া হবে।
তবে টিকা গ্রহণের জন্য অভিভাবকদের অনলাইনে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য কর্তৃপক্ষ।

-20260419130444.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন