× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: মে ১, ২০২৬, ০৫:৫৭ এএম

চকরিয়ায় কিশোরী উদ্ধার, নারী পাচারচক্রের সদস্য গ্রেপ্তার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: মে ১, ২০২৬, ০৫:৫৭ এএম

ছবি - রূপালী বাংলাদেশ

ছবি - রূপালী বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়ায় এক কিশোরীকে উদ্ধারের ঘটনায় নারী পাচারচক্রের সদস্য সন্দেহে তানজিমা তাবাচ্ছুম শিমা নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কক্সবাজার শহরের কলাতলী লাইটহাউস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি চকরিয়া উপজেলার লক্ষ্যা ইউনিয়নের জামাল উদ্দিনের মেয়ে।

পুলিশ জানায়, চকরিয়া উপজেলার সাহারবিল এলাকার প্রবাসী শাহ আলমের মাদ্রাসাপড়ুয়া মেয়ে জন্নাতুল নাঈম (১৩) গত ২৮ এপ্রিল সকালে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের পক্ষ থেকে চকরিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়। এ ঘটনায় কিশোরীকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ।

একপর্যায়ে কক্সবাজার শহরের কলাতলী এলাকার একটি ভাড়া বাসা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে তানজিমা তাবাচ্ছুম শিমাকে গ্রেপ্তার করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসাইন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক নারী একটি পাচারচক্রের সঙ্গে জড়িত। চক্রটি অপ্রাপ্তবয়স্ক মেয়েদের প্রলোভন দেখিয়ে অপহরণ করে অবৈধ কাজে ব্যবহার বা বিক্রির চেষ্টা করে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!