× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৮:০০ পিএম

গোল্ড সিন্ডিকেট : যুবদলের তিন নেতাকে শোকজ

যশোর প্রতিনিধি

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৮:০০ পিএম

শোকজ পাওয়া তিন নেতা।

শোকজ পাওয়া তিন নেতা।

যশোরে মাদক ও স্বর্ণ চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তিনজন যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

শোকজ পাওয়া নেতারা হলেন: যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ এবং মাগুরা জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল।

সোমবার (৪ মে) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত নোটিশে বিষয়টি জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, সাংগঠনিক দায়িত্বে থেকেও তারা মাদক ও স্বর্ণ চোরাচালানসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, যা সংগঠনের ভাবমূর্তির জন্য ক্ষতিকর।

এ ছাড়া নোটিশে আরও বলা হয়, সংগঠনের নাম ব্যবহার করে কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—এ বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তাদের যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে হাজির হয়ে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল বিভিন্ন গণমাধ্যমে এই তিন নেতার বিরুদ্ধে ‘গোল্ড সিন্ডিকেট’ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

Link copied!