× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০২:০৫ পিএম

যশোরের নওয়াপাড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

যশোর প্রতিনিধি

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০২:০৫ পিএম

নিহত আনিসুর রহমান। ছবি : সংগৃহীত

নিহত আনিসুর রহমান। ছবি : সংগৃহীত

যশোরের অভয়নগরে আমদানিকারক প্রতিষ্ঠান ‘জয়েন্ট ট্রেডিং’-এর স্বত্বাধিকারী আনিসুর রহমানকে (৫৮) কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (৬ মে) রাতে নিজ বাড়ির সামনে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। নিহত আনিসুর অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর এলাকার গুয়াখোলা এলাকার বাসিন্দা। তিনি নওয়াপাড়া বাজারের বহুতল বিপণিবিতান ‘আনিস প্লাজা’র মালিক।

নিহতের স্বজনরা জানান, নওয়াপাড়ার পীরবাড়ি এলাকার শাহ জোনায়েদের ছেলে শাহ মাহামুদ আনিস প্লাজায় একটি দোকান ভাড়া নিতে চেয়েছিলেন। তবে আনিসুর রহমান তাকে দোকান ভাড়া দিতে অস্বীকৃতি জানান। এ ঘটনার জেরে বুধবার রাত ৮টার দিকে শাহ মাহামুদ ও তার সহযোগীরা আনিসুর রহমানের বাড়ির সামনে ওৎ পেতে থাকে। বাড়ির সামনে পৌঁছালে তারা তাকে নৃশংসভাবে কুপিয়ে ফেলে রেখে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। ঢাকায় নেওয়ার পথে গভীর রাতে তিনি মারা যান। বৃহস্পতিবার (৭ মে) ভোরে নিহত আনিসুর রহমানের মরদেহ বাড়িতে আনা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এদিকে, আনিসুর রহমান হত্যার প্রতিবাদে নওয়াপাড়া নৌবন্দরের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে নওয়াপাড়া আমদানিকারক ও বাজার ব্যবসায়ী সমিতি। তারা খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

অভয়নগর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে নিহত আনিসুর রহমানের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত শাহ মাহামুদ ও তার সহযোগীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!