× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০২:০৭ পিএম

সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩

যশোর প্রতিনিধি

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০২:০৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

যশোর সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (৭ মে) ভোরে যশোর-নড়াইল সড়কের শহরের নীলগঞ্জ ব্রিজের কাছ থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের ইসরাইল সর্দার (৪৬), চৌগাছা উপজেলার উত্তর কয়েরপাড়া গ্রামের আব্দুল গনি (৫০) ও শার্শা উপজেলার রাজনগর গ্রামের রনি (৩৬)। উদ্ধারকৃত সোনার বর্তমান বাজারমূল্য ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ৮৬৭ টাকা। 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা নীলগঞ্জ ব্রিজের কাছে অবস্থান নেয়। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় ইসরাইল, আব্দুল গনি ও রনিকে আটক করে বিজিবি। আটককৃত তিনজনের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার ৩২৭ টাকা জব্দ করা হয়।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান,  প্রাইভেটকারের হেডরেস্টের ভিতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৬ পিস স্বর্ণের বার উদ্ধারের পর তিনজনকে আটক করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ৮৬৭ টাকা। 

আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, রাজধানীর আব্দুল্লাহপুর ও উত্তরা থেকে সোনার বার সংগ্রহ করে চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। মামলা দায়েরের পর তাদের যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে। 

Link copied!