× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০২:১৭ পিএম

কালবৈশাখীর তাণ্ডব, আক্কেলপুরে এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায় ক্ষতি

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০২:১৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে প্রায় ৩০ হাজার গ্রাহক দুর্ভোগে পড়েছেন। পাশাপাশি শতশত এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে। 

বুধবার (৬ মে) দুপুর সোয়া একটার দিকে বয়ে যাওয়া আকস্মিক ঝড়ের পর থেকে উপজেলার অন্তত ৭৫টি গ্রাম বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে বলে জানিয়েছেন আক্কেলপুর পল্লী বিদ্যুৎ অফিস।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ের তীব্রতায় বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি হেলে ও ভেঙে পড়ে। কোথাও উপড়ে পড়া গাছ বিদ্যুতের তারের ওপর পড়ে লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। একাধিক স্থানে তার ছিঁড়ে যাওয়ায় পুরো ফিডার লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকেরা।

সন্ধ্যার পর অনেক গ্রাম অন্ধকারে ডুবে যায়। মোবাইল ফোন চার্জ দিতে না পারায় যোগাযোগে সমস্যা তৈরি হয়েছে। ফ্রিজ বন্ধ থাকায় খাবার নষ্ট হওয়ার আশঙ্কায় রয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও পরিবারগুলো। ঝড়ের প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর আক্কেলপুর পৌরশহরের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হলেও হাস্তাবসন্তপুর, পালপাড়া, জিয়ানীপাড়া, শ্রীকৃষ্টপুর ও শান্তা মহল্লাসহ বেশ কয়েকটি এলাকায় এখনো বিদ্যুৎ পৌঁছায়নি।

আক্কেলপুর পৌরশহরের পালপাড়া মহল্লার বাসিন্দা মাহমুদুর রহমান (মানু) বলেন, সেকশন ভিন্ন থাকায় আমাদের বাসায় এখনো বিদ্যুৎ নেই। অথচ কয়েকটি বাসা পরেই বিদ্যুৎ রয়েছে। সামান্য ঝড় হলেই আমাদের সেকশনের লাইন বন্ধ হয়ে যায়। বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বিদ্যুৎ পাইনি। ফ্রিজে থাকা খাবার নষ্ট হওয়ার পথে।

আক্কেলপুর পৌরসভার বাসিন্দা গোবিন্দ চ্যাটার্জী বলেন, ঝড়ের পর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছি।

গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ঝড়ের পর থেকে গোপীনাথপুর ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দীর্ঘক্ষণ বিদ্যু না থাকায় লোকজন চরম ভোগান্তিতে পড়েছে। 

আক্কেলপুর পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, কালবৈশাখী ঝড়ে অন্তত ৪৫টি বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে গাছ পড়ে তার ছিঁড়ে গেছে। ক্ষতিগ্রস্ত লাইনের বিভিন্ন স্থানে মেরামত কাজ চলছে। মাঠপর্যায়ে একাধিক টিম কাজ করছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হওয়ায় পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কিছুটা সময় লাগতে পারে।

জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আক্কেলপুর আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুর রহমান বৃহস্পতিবার দুপুরে রূপালী বাংলাদেশকে বলেন, কালবৈশাখী ঝড়ের পর আক্কেলপুর পৌরসভার আংশিক এলাকা ও রুকিন্দীপুর ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ সচল রয়েছে। বর্তমানে প্রায় ২৫- ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন আছেন। দ্রুত মেরামত করে লাইন সচলের কাজ চলমান রয়েছে। আগামীকাল শুক্রবারের মধ্যে আশা করছি সব লাইন চালু হয়ে যাবে।

Link copied!