× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৪:৫৫ পিএম

ছাগল ঘাস খাওয়াকে কেন্দ্র করে হামলা, নিহত ১

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৪:৫৫ পিএম

নিহত মানিক চৌধুরী। ছবি : রূপালী বাংলাদেশ

নিহত মানিক চৌধুরী। ছবি : রূপালী বাংলাদেশ

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় জমিতে ছাগল ঘাস খাওয়াকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মানিক চৌধুরী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাজিড়া বাংলালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মানিক চৌধুরী ঝাজিড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে।

স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে জমিতে ছাগল ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এর জেরে সন্ধ্যার দিকে ঝাজিড়া বাংলালী বাজারের প্রধান সড়কে পৌঁছালে প্রতিপক্ষ কাফরুল ও তার ভাতিজা রেজাউল অতর্কিতভাবে মানিক চৌধুরীর ওপর হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে দুপচাঁচিয়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মঙ্গলবার (১৯ মে) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) মর্গে পাঠানো হয়।

দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান জানান, বাদী অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!