× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: মে ১৯, ২০২৬, ১০:৫২ পিএম

মামাতো বোনের প্রেমের জেরে ভাই খুন

যশোর প্রতিনিধি

প্রকাশিত: মে ১৯, ২০২৬, ১০:৫২ পিএম

প্রতীকী  ছবি।

প্রতীকী ছবি।

যশোরের চৌগাছায় প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রেমিকার ফুফাতো ভাই ঝন্টু মিয়া (৩০) খুন হয়েছেন। তাকে রক্ষা করতে গিয়ে ছোট ভাই আশানুর রহমান (৩২) ছুরিকাঘাতে আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) রাতে উপজেলার মাড়ুয়া দক্ষিণ সাগর গ্রামে এ ঘটনা ঘটে। হতাহতরা ওই গ্রামের শফিয়ার ওরফে শফি গাজীর ছেলে।

স্বজন হৃদয় হোসেন জানান, গত সোমবার ঝন্টু মিয়ার মামাতো বোন চারাবাড়ি গ্রামের জুলফিকার আক্তার জুঁই মাড়ুয়া দক্ষিণ সাগর গ্রামের শান্তির হাত ধরে পালিয়ে যায়। তাকে ফেরত নেওয়ার জন্য পরিবারের লোকজন চেষ্টা করছিলেন। মঙ্গলবার রাত ৮টার দিকে এই ঘটনায় দক্ষিন সাগর সরকারি প্রাইমারি স্কুলের মাঠে শালিস চলছিল। সেখানে দুই পক্ষের মধ্যে গোলযোগের জের ধরে প্রেমিকের পক্ষের আবু ওবায়দা হামলা চালিয়ে ঝুন্টুর বুকে ছুরিকাঘাত করে।

তাকে রক্ষা করার জন্য আরেক ভাই আশানুর এগিয়ে গেলে তাকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা ছুরিকাহত দুই ভাইকে উদ্ধার করে চৌগাছা মডেল হাসপাতালে আনকে জরুরি বিভাগের চিকিৎসক ঝন্টুকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য আশানুরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। 

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, ছুরিকাহত আশানুরের অবস্থা আশঙ্কাজনক। ভর্তি করে চিকিৎসার জন্য তাকে পুরুষ সার্জারী ওয়ার্ডে পাঠানো হয়েছে। 

চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ জানান, প্রেমের ঘটনা নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকান্ড। ঘটনার সাথে জড়িত আবু ওবায়দাকে আটকে অভিযান অব্যাহত রয়েছে। 
 

Link copied!