× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৮:৪৪ এএম

চকরিয়ায় পৃথক ঘটনায় একদিনে ৩ জনের মৃত্যু 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৮:৪৪ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়ায় পৃথক তিনটি ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) উপজেলার বিভিন্নস্থানে এসব ঘটনা ঘটে। 

এদিন সকালে পৌরসভার ১নং ওয়ার্ড আমানপাড়ায় শুঁটকি বিক্রির সময় হিট স্ট্রোকে আনোয়ার হোসাইন (৫৫), বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী মেধাকচ্ছপিয়ায় ইয়াবা বহনকারী মোটরসাইকেলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম ধাওয়া দিলে ট্রাকের সাথে সংঘর্ষে নুরুল হোসাইন (৩৫) এবং সকালে ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) চার্জে দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মোহাম্মদ হানিঢের (৩৫) মৃত্যু হয়। 

নিহত মনু-কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ার নুরুল ইসলামের ছেলে। যুবক হানিফ কোনাখালী ইউনিয়নের কুমিরখালী এলাকার বাদশার ছেলে এবং শুঁটকি মাছ ব্যবসায়ী আনোয়ার পৌরসভার আমানপাড়ার বাসিন্দা। 

মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, ইয়াবা বহনকারী একটি মোটরসাইকেলকে ধাওয়া দিলে পালাতে গিয়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়। এই ঘটনায় আরও এক ইয়াবা কারবারি পলাতক আছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসাইন তিন জনের মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করেন। এবং নিহতের পরিবারের পক্ষ থেকে আইনগত সহায়তা চাইলে তদন্তপূর্বক সহায়তা করা হবে বলেও জানান।

Link copied!