× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৪:৪৭ পিএম

পোস্টাল ব্যালটের ক্ষেত্রে এক বিন্দুও আপস হবে না : ইসি মাছউদ

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৪:৪৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

পোস্টাল ব্যালটের ক্ষেত্রে এক বিন্দুও আপস করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে নীলফামারী সরকারি কলেজের হলরুমে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, ‘প্রবাসী ভোটের ক্ষেত্রে আমরা শতভাগ সতর্ক আছি। এক শতাংশ কারো সঙ্গে আপস করব না। যদি এতে আমাদের ভোট নষ্ট হয়, হোক। কিন্তু নির্বাচনের স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন আসবে, এই ধরনের কোনো পোস্টাল ব্যালট পেপার গ্রহণ করা হবে না। যেহেতু এটি নতুন একটি বিষয়, এর সুষ্ঠতার ব্যাপারে এক বিন্দুও আপস করা হবে না। এটি আপনাদের মাধ্যমে আমরা জাতিকে আশ্বস্ত করতে পারি।’

লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে ইসি মাছউদ বলেন, ‘এটা সত্য যে এক পর্যায়ে অনেক অস্ত্র লুট হয়েছে। তবে আমি যতদূর জানি, অধিকাংশ অস্ত্র উদ্ধার করা হয়েছে। কিছুসংখ্যক অস্ত্র এখনো আছে, কিন্তু এটি আমাদের সার্বিক নিরাপত্তার জন্য হুমকি নয়। অস্ত্র উদ্ধার এখনো অব্যাহত আছে। যদি টুকটাক কিছু অস্ত্র থেকেই থাকে, তাও নির্বাচনের সার্বিক পরিস্থিতিতে প্রতিকূল প্রভাব ফেলবে না।’

মতবিনিময় সভায় নীলফামারী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন ও নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ লুৎফুল কবির।

Link copied!