× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৫:৫০ পিএম

দোকানের সামনে পড়ে ছিল রবিউলের মরদেহ

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৫:৫০ পিএম

রবিউল ইসলাম

রবিউল ইসলাম

নীলফামারীর ডোমার উপজেলায় বন্ধ দোকানের সামনে থেকে রবিউল ইসলাম (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলার হরিণচড়া ইউনিয়নের পূর্ব আঠিয়াবাড়ি এলাকায় নারী উদ্যোক্তা আঞ্জুমান আরার একটি বন্ধ দোকানের সামনে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। নিহত রবিউল একই এলাকার আব্দুল মালেকের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে আঞ্জুমান আরা দোকানের সামনে রবিউলের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে খবর পেয়ে ডোমার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের বাবা আব্দুল মালেক বলেন, তার ছেলে কারও সঙ্গে কোনো বিরোধে জড়িত ছিল না। আগের দিন রাতে স্বাভাবিকভাবে বাড়ি থেকে বের হলেও রাতে আর ফেরেনি। সকালে তার মরদেহ পাওয়ার খবর পেয়ে পরিবার ভেঙে পড়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানান।

ডোমার থানার ওসি মো. হাবিবুল্লাহ বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!