× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০৫:১৬ পিএম

খেলার সময় পা পিছলে পুকুরে পড়ে প্রাণ গেল দুই শিশুর

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০৫:১৬ পিএম

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, নীলফামারী। ছবি- রূপালী বাংলাদেশ

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, নীলফামারী। ছবি- রূপালী বাংলাদেশ

নীলফামারী সরকারি কলেজের পুকুরপাড়ে খেলার সময় পা পিছলে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কলেজ স্টেশন ছোট ঈদগাহ মাঠ নীলকুঞ্জ এলাকার জহুরুল ইসলাম মাসুদের মেয়ে তানহা আক্তার (৫) এবং একই এলাকার মতিউর রহমানের মেয়ে সাবরিন আক্তার।

স্থানীয়রা জানান, বাড়ির পাশেই খেলতে খেলতে দুই শিশু কলেজ মাঠের দিকে যায়। সেখানে পুকুরপাড়ে খেলতে গিয়ে তারা পা পিছলে পানিতে পড়ে যায়। কলেজ বন্ধ থাকায় প্রথমে বিষয়টি কেউ টের পায়নি।

পরে তাদের মরদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ওসি এম.আর. সাঈদ বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

Link copied!