× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৮:১২ পিএম

বেগমগঞ্জে বিএনপির নির্বাচনি গণমিছিল

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৮:১২ পিএম

বেগমগঞ্জে বিএনপির নির্বাচনি গণমিছিল। ছবি : রূপালী বাংলাদেশ

বেগমগঞ্জে বিএনপির নির্বাচনি গণমিছিল। ছবি : রূপালী বাংলাদেশ

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী গণমিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ বাজারে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফয়সল ইনাম কমলের নেতৃত্বে এ গণমিছিল বের করা হয়। রাজগঞ্জ দারুল উলুম ফাজিল মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে গণমিছিলটি রাজগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে দুপুর থেকেই রাজগঞ্জ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে গণমিছিলে যোগ দেন।

গণমিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফয়সল ইনাম কমল, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সহ-ধর্ম বিষয়ক সম্পাদক রনি কুমার দাস, প্রবীণ শিক্ষক বরকত উল্যাহ, যুবদল নেতা ইব্রাহিম খলিল সবুজ, কামরুল হাসান সায়েম, কাজী বাবু ও ছাত্রদল নেতা রাফিসহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি শিক্ষা, নারী উন্নয়ন এবং রাষ্ট্র পরিচালনায় গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে। তারা আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সারাদিন কেন্দ্রে অবস্থান করে ফলাফল বুঝে নেওয়ার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, ইনশাআল্লাহ বরকত উল্লাহ বুলুর নেতৃত্বে দেশবাসী একটি শান্তিপূর্ণ, নিরাপদ, সুশাসন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে।

Link copied!