× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৯:০৫ পিএম

কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৯:০৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নোয়াখালীর সদর উপজেলার মাইজদীতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে মাইজদী এলাকার মেসার্স আবদুল হক ফিলিং স্টেশনের পশ্চিম পাশে মহাসড়কে লাল-সবুজ রঙের বাসে অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাঞ্চনপুর গ্রামের মান্নান ক্যাশিয়ারের ছেলে মহিউদ্দিন জাহাঙ্গীর ওরফে এক্সেল জাহাঙ্গীর (৬৩) এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের খিলগাঁও এলাকার নাসিরের টেকের মৃত আবুল কাশেমের ছেলে মো. মিলন (৫০)।

অভিযান সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে সোনাপুরগামী ‘লাল-সবুজ’ নামের যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারের খবর পেয়ে জেলা ডিএনসি সদস্যরা অভিযান চালান। সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ৮৫০ পিস ইয়াবা এবং দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ জানান, এক্সেল জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে ইয়াবা এনে নোয়াখালীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে আগে থেকেই ১৩টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

অন্যদিকে, মো. মিলনের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। ২০২৫ সালের ৫ জুলাই চট্টগ্রামের কোতোয়ালি থানায় ইয়াবাসহ গ্রেপ্তার হন তিনি। এ ঘটনায় সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!