× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৫:৪৭ এএম

বাড়ির সামনে গুলিবিদ্ধ জামায়াত কর্মী

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৫:৪৭ এএম

হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ জামায়াতকর্মী মাইনুল ইসলাম ওরফে মাহিন

হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ জামায়াতকর্মী মাইনুল ইসলাম ওরফে মাহিন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে মাইনুল ইসলাম ওরফে মাহিন (২৪) নামে এক যুবক আহত হয়েছেন। তিনি স্থানীয় জামায়াতের কর্মী বলে দাবি করেছেন দলটির নেতারা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামের ছাদু নেতার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মাহিন একই গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহিন বাড়ির সামনে কয়েকজন বন্ধুর সঙ্গে কথা বলছিলেন। এ সময় দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে মুখোশধারী চার থেকে পাঁচজন সেখানে এসে টর্চলাইটের আলো ফেলে তাকে লক্ষ্য করে গুলি চালায়। প্রথম গুলিটি তার ডান পায়ের হাঁটুতে লাগে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে একই স্থানে আরও একটি গুলি করা হয়। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয় লোকজন মাহিনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হসপিটালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুর রহিম বলেন, অজ্ঞাত কয়েকজন সিএনজিযোগে এসে আমাদের কর্মী মাহিনকে গুলি করে পালিয়ে গেছে। এটি রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা হতে পারে বলে আমরা ধারণা করছি।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, আহত যুবক সরাসরি কোনো দলের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত নন। ঘটনার তদন্ত চলছে এবং হামলাকারীদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!