× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০২:৪৭ পিএম

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০২:৪৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

পাবনার ঈশ্বরদীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

নিহতরা হলেন ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের শাহজাহান আলীর ছেলে রাব্বি হোসেন (২৭) এবং একই ইউনিয়নের মানিকনগর গ্রামের গোলাম রসুল মুন্সির ছেলে নিশান মুন্সি (২২)। তারা দুজনই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে তারা মোটরসাইকেলে ঈশ্বরদী পৌর শহর থেকে বাড়ি ফেরার পথে শহরের আলহাজ মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায় এবং দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। গভীর রাতে রাব্বি হোসেন ও রোববার সকালে নিশান মুন্সি মারা যান।

ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামান জানান, মরদেহ বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

মরদেহ ঈশ্বরদীতে পৌঁছানোর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!