× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০৩:৪২ পিএম

ভাঙ্গুড়ায় নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত প্রাথমিকের শিক্ষার্থীরা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০৩:৪২ পিএম

ভাঙ্গুড়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত। ছবি- রূপালী বাংলাদেশ

ভাঙ্গুড়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত। ছবি- রূপালী বাংলাদেশ

বছরের শুরুর দিনে নতুন বই হাতে পাওয়ার আনন্দে উচ্ছ্বসিত পাবনার ভাঙ্গুড়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা রঙিন মলাটের বই বুকে জড়িয়ে ধরেছে, কেউ কেউ খুশিতে উল্টে দেখছে পাতা। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালিত হওয়ায় এবার বই উৎসবের কোনো আনুষ্ঠানিক আয়োজন করা হয়নি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকেই উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এসে নতুন বই সংগ্রহ করে শিক্ষার্থীরা। বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে তারা। 

তবে এবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো জাঁকজমকপূর্ণ ‘বই উৎসব’ অনুষ্ঠিত হয়নি। আনুষ্ঠানিকতা না থাকলেও সংশ্লিষ্টরা নির্ধারিত দিন অনুযায়ী বই বিতরণ করেছেন।

ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা যায়, সকাল থেকেই স্কুলে ভিড় জমাতে শুরু করে শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষার্থীরা কেউ ক্লাসরুমে গল্প-আড্ডায় মেতে আছে, কেউ বাইরে খেলাধুলায় ব্যস্ত। আনুষ্ঠানিকতা শেষে নতুন ক্লাসে শিক্ষার্থীদের রেজাল্ট শিট যাচাই করে শিক্ষকরা হাতে তুলে দেন নতুন পাঠ্যবই। নতুন বই পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তোষ ও স্বস্তি লক্ষ্য করা গেছে।

ভাঙ্গুড়া উপজেলার পরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান সবুজ বলেন, ‘আমার বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। এ বছর বই বিতরণে কোনো উৎসব করা হয়নি। রোল ধরে ডেকে ডেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়।’

এ ব্যাপারে ভাঙ্গুড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সেকেন্দার আলী রুপালী বাংলাদেশকে বলেন, ‘নতুন বছরের শুরুতেই উপজেলার ৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শতভাগ পাঠ্যবই বিতরণ করা সম্ভব হয়েছে। সেই সঙ্গে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও বই বিতরণ করা হয়েছে। আগের বছরের তুলনায় এ বছরের বইগুলোর মানও ভালো আছে।’
 

Link copied!