× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৪:২৯ পিএম

মাদক সেবন নিয়ে বিরোধে যুবক নিহত

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৪:২৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পাবনা সদর উপজেলার দাপুনিয়ায় ইমরান হোসেন ওরফে কালু (২২) নামের এক যুবকের ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হয়েছে। নিহত কালু দাপুনিয়া ইউনিয়নের খোকরা উপরপাড়া গ্রামের একরাম হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে দাপুনিয়া চড়ুইমারী গ্রামের একটি মেহগনি বাগানে এ হত্যার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত ইমরান হোসেন ওরফে কালু মাদকাসক্ত ছিলেন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতেন। ঘটনার দিন রাতে মেহগনি গাছের বাগানে ইমরান তার বন্ধুদের সঙ্গে মাদক সেবন করছিলেন। মাদক নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে কালুকে বন্ধুরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে নিহতের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ কাজ করছে। নিহতের পরিবারের পক্ষে মামলার প্রস্তুতি চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!