× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৬:৪০ পিএম

পাবনায় ৭০২ ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ২৬৯

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৬:৪০ পিএম

নির্বাচনের কার্যালয়, পাবনা। ছবি : সংগৃহীত

নির্বাচনের কার্যালয়, পাবনা। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পাবনার পাঁচটি আসনে ভোট কেন্দ্র রয়েছে ৭০২টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ২৬৯টি, আর সাধারণ ভোট কেন্দ্র ৪৩৩টি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৭৮টি আর কম ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৯১টি। 

পাবনা জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখা সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। আর উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানের লক্ষ্যে ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

জেলা প্রশাসন ও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে, পাবনা জেলায় ভোটগ্রহণে নিরাপত্তায় নিয়োজিত থাকবে প্রায় ১৩ হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারি। এর মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩১ জন, সেনাবাহিনী ১২০০ জন, পুলিশ ২৩০০ জন,  র‌্যাব ১২০ জন, আনসার ৯ হাজার ১২৬ জন মোতায়ন থাকবে।

পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান, প্রতিটি ভোট কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে। তার মধ্যে তিনজন থাকবে অস্ত্রধারী। ভোট কেন্দ্রের গুরুত্ব অনুযায়ী ২ থেকে ৫ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এর বাইরে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাবের টহল থাকবে, স্ট্রাইকিং ফোর্স থাকবে। আর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নিয়োজিত থাকবেন। 

এ ছাড়াও সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করবে। সবমিলিয়ে আমরা একটু সুন্দর ও নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন পাবনাবাসীকে উপহার দিতে চাই।

পাবনার পাঁচটি আসনে মোট ভোটার ২২ লাখ ৭৪ হাজার ৩০৩ জন। আর পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন ১৯ হাজার ৩৮ জন। নারী ভোটারের সংখ্যা ১১ লাখ ২৯ হাজার ৩৭৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৭ জন।

এর মধ্যে পাবনা-০১ আসনে লড়ছেন ৪ জন প্রার্থী, পাবনা-০২ আসনে রয়েছেন ৫ জন প্রার্থী,  পাবনা-০৩ আসনে লড়ছেন ৮ জন প্রার্থী, পাবনা-০৪ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আর পাবনা-০৫ আসনে ৪ জন প্রার্থী লড়ছেন।

Link copied!