× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৯:২৯ এএম

ঈশ্বরদীতে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ১

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৯:২৯ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

পাবনার ঈশ্বরদীতে ১৩টি কার্তুজ, একটি ওয়ান শ্যুটার গান (শর্টগান) ও ৬৪ পিস ইয়াবাসহ মো. আব্দুর রব (৫৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

রোববার (১০ মে) রাত ১১টায় উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান আসাদ আগ্নেয়াস্ত্র ও মাদকসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক আব্দুর রব ওই এলাকার মৃত হায়দার আলীর ছেলে। তিনি মাটি-বালুর ব্যবসার আড়ালে বেশ কিছুদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, তিনি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় আগ্নেয়াস্ত্র প্রদর্শনের মাধ্যমে ভয়ভীতি সৃষ্টি করতেন।

ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান আসাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুর রবের বসতঘর থেকে একটি ওয়ান শ্যুটার গান, শর্ট গানের ১৩টি কার্তুজ ও ৬৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!