× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৭:০০ পিএম

মেয়েকে নিয়ে বাড়ি ফেরা হলো না মায়ের

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৭:০০ পিএম

পাবনার ভাঙ্গুড়া থানা। ছবি- রূপালী বাংলাদেশ

পাবনার ভাঙ্গুড়া থানা। ছবি- রূপালী বাংলাদেশ

পাবনার ভাঙ্গুড়ায় মাদ্রাসা থেকে মেয়েকে আনতে যাওয়ার পথে স্যালো ইঞ্জিনচালিত ট্রলি, অটোভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে শম্পা খাতুন (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে ভাঙ্গুড়া বাজার এলাকার বাংলালিংক টাওয়ারের পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শম্পা খাতুন তিন সন্তানের জননী এবং পৌর শহরের দক্ষিণ মেন্দা শাহপাড়া মহল্লার লিটন হোসেনের স্ত্রী। দুর্ঘটনায় ভ্যানচালক আরিফুল ইসলাম ও মোটরসাইকেল আরোহী আতাউর রহমান গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, শম্পা খাতুন তার ছোট মেয়েকে মাদ্রাসা থেকে আনতে অটোভ্যানে যাচ্ছিলেন। দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা স্যালো ইঞ্জিনচালিত ট্রলি ও একটি মোটরসাইকেলের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শম্পা মারা যান এবং ভ্যানচালক ও মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শম্পাকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত মোটরসাইকেল আরোহী আতাউরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

ভাঙ্গুড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার পর ট্রলির চালক ও হেলপারকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Link copied!