× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৫:৫৪ পিএম

নওশাদ ও সারজিস একসঙ্গে: পঞ্চগড়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৫:৫৪ পিএম

ব্যারিস্টার নওশাদ জমির ও সারজিস আলম একসঙ্গে। ছবি- রূপালী বাংলাদেশ

ব্যারিস্টার নওশাদ জমির ও সারজিস আলম একসঙ্গে। ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির এবং একই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও এনসিপি মনোনীত প্রার্থী সারজিস আলম একসঙ্গে পঞ্চগড় জেলাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই পর্ব শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা এই প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তারা পরস্পর কোলাকুলি করে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের একটি দৃষ্টান্ত স্থাপন করেন।

সারজিস আলম বলেন, বিএনপির প্রার্থী নওশাদ জমির ভাইসহ আমরা পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের ভিত্তিতে এই কার্যক্রম সম্পন্ন করছি। নির্বাচনের শেষ দিন পর্যন্ত এবং নির্বাচনের পরেও আমাদের এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে জনগণের প্রতি ও দেশের প্রতি আমাদের দায়বদ্ধতা সবসময় অটুট থাকবে।

তিনি আরও বলেন, দিনশেষে আমাদের দল আলাদা হতে পারে, আদর্শিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু পঞ্চগড় ও দেশের স্বার্থে আমরা একসঙ্গে কাজ করে যাব। সম্ভবত এই প্রথম বিএনপির একজন প্রার্থী ও সমমনা ১১ দলের একজন প্রার্থী একসঙ্গে প্রেস ব্রিফিং করছি। এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক পঞ্চগড়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

এ সময় ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দল গভীর শোকের মধ্যে রয়েছে। শোকের মাঝেও সাংবিধানিক নিয়ম অনুযায়ী আমরা নির্বাচনি কার্যক্রম চালিয়ে যাচ্ছি। পঞ্চগড়-১ আসনে আমারসহ সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, সারজিস আলম যা বলেছেন, তাতে আমি সম্পূর্ণ একমত। দল ও আদর্শ ভিন্ন হতে পারে, তবে বাংলাদেশের জন্য এবং পঞ্চগড়ের মানুষের কল্যাণে আমরা সবাই সমানভাবে কাজ করে যাব। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।

জানা গেছে, পঞ্চগড় জেলার দুটি আসনে মোট ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে পঞ্চগড়-১ আসনে একজন এবং পঞ্চগড়-২ আসনে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান।

এর মধ্যে পঞ্চগড়-১ আসনে সাতজন এবং পঞ্চগড়-২ আসনে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। পঞ্চগড়-১ আসনে জাগপা প্রার্থী রাশেদ প্রধানের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এ ছাড়া পঞ্চগড়-২ আসনে স্বতন্ত্র প্রার্থী রাহিমুল ইসলাম বুলবুল, মাহমুদ হোসেন সুমন, জাগপা প্রার্থী রাশেদ প্রধান, এলডিপি প্রার্থী রেজাউল ইসলাম, জাতীয় পার্টির লুৎফর রহমান এবং কমিউনিস্ট পার্টির আশরাফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

Link copied!