ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পঞ্চগড়ে ১০ দলীয় নির্বাচনি জনসভায় জনতার ঢল

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ১১:১৭ এএম
পঞ্চগড়ে ১০ দলীয় জোটের জনসভা। ছবি : রূপালী বাংলাদেশ

পঞ্চগড়ে ১০ দলীয় নির্বাচনি জনসভায় হাজারো জনতার ঢল নেমেছে। 

শুক্রবার (২৩ জানুয়ারি) ভোর থেকেই পঞ্চগড় চিনিকল মাঠে নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করেন। জনসভা শুরু হওয়ার পূর্বেই মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে।

এতে উপস্থিত আছেন পঞ্চগড়-১ আসনের ১০ দলীয় মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে সমাবেশে উপস্থিত থাকবেন।

সমাবেশস্থল ও আশপাশের সড়কে মানুষ ভিড় জমিয়েছে। অনেকেই মাঠের ভেতরে এবং সড়কে দাঁড়িয়ে অবস্থান নিয়েছেন। হাজারো নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। এখনো বিভিন্ন দলের নেতাকর্মীরা আসছেন।