× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৯:১৬ পিএম

সারজিস আলমকে ইসলামী আন্দোলনের সমর্থন

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৯:১৬ পিএম

সারজিস আলম। ফাইল ছবি

সারজিস আলম। ফাইল ছবি

পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী সারজিস আলমকে সমর্থনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নিজেদের কোনো প্রার্থী না থাকায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে সমর্থন দিচ্ছে দলটি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা কমিটির এক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দলটির বিভিন্ন স্তরের নেতারা সারজিস আলমের সঙ্গে বৈঠক করে সমর্থন জানান।

নেতারা জানান, এ আসনে ইসলামী আন্দোলনের কোনো প্রার্থী নেই। তাই নীতিনিষ্ঠ ও জনবান্ধব রাজনীতির স্বার্থে তারা জুলাই আন্দোলনের অগ্রনায়ক সারজিস আলমের প্রতি সমর্থন দিয়েছেন। এই আসনে শাপলা কলি প্রতীকে সারজিস আলমের পক্ষে তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করবেন।

বৈঠকের পর থেকেই ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের সারজিস আলমের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাতে দেখা গেছে। ইসলামী যুব আন্দোলনের জেলা কমিটির এক নেতা মঈন উদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আমাদের প্রার্থী না থাকায় দলমতের ঊর্ধ্বে গিয়ে জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা হিসেবে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে সমর্থন দেওয়া হয়েছে।’

ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সাবেক সভাপতি শাহ পরান সুজন এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘জুলাই আন্দোলনের অন্যতম সিপাহসালার সারজিস আলম ভাইকে পঞ্চগড়-১ আসনের জন্য আল্লাহ কবুল ফরমান।’

Link copied!