× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০২:২৪ এএম

পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০২:২৪ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পঞ্চগড় সদর উপজেলায় পুলিশ সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় মকছেদ আলী (৬০) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এক পুলিশ সদস্য।

পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ সুরতহাল শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।

বুধবার (১ এপ্রিল) সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ধকরাহাট এলাকায় পঞ্চগড়-বোদা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মকছেদ আলী বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের দক্ষিণ গাইঘাটা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মকছেদ আলী বাইসাইকেলে মহাসড়কে উঠছিলেন। এ সময় বোদা থানার পুলিশ সদস্য হুমায়ুন কবিরের মোটরসাইকেলের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে দুজনই মহাসড়কের পাশে ছিটকে পড়েন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মকছেদ আলীকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে আহত পুলিশ সদস্য হুমায়ুন কবিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সঞ্জয় কুমার রায় জানান, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই মকছেদ আলীর মৃত্যু হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!