× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ১০:০৯ এএম

তেঁতুলিয়ায় টানা ৭ দিন ধরে বইছে শৈত্যপ্রবাহ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ১০:০৯ এএম

পঞ্চগড়ে তীব্র শৈত্যপ্রবাহ। ছবি- সংগৃহীত

পঞ্চগড়ে তীব্র শৈত্যপ্রবাহ। ছবি- সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় টানা এক সপ্তাহ ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। একই সঙ্গে গত এক সপ্তাহের বেশি সময় ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও এ অঞ্চলেই রেকর্ড হচ্ছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭১ শতাংশ।

এর আগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। সেদিন বাতাসের আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯ থেকে ১০ কিলোমিটার। ওই দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া ১৫ ডিসেম্বর সকাল ৯টায় এ উপজেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। সেদিন বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯ থেকে ১০ কিলোমিটার। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিনগুলোতেও শীতের প্রকোপ ছিল লক্ষণীয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত ১১ ডিসেম্বর থেকে এ এলাকায় একটানা মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। শীতের এ পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি।

Link copied!