পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. জহিরুল হক। তিনি আগামী দুই বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন।
বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা অফিস আদেশে জানানো হয়, বর্তমান ডিন অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেনকে অব্যাহতি প্রদান করে পরবর্তী জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে অধ্যাপক ড. মো. জাহিদুল হককে ৭ জানুয়ারি থেকে কার্যকরভাবে কৃষি অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, দায়িত্ব পালনকালে তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আর্থিক ও প্রশাসনিক সুবিধাদি প্রাপ্য হবেন। কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোনো সময় এ আদেশ সংশোধন বা পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করবে।
ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এ আদেশ জারি করা হয়।
-20260108151023.webp)

