× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০২:৩০ পিএম

জামায়াতের অনুষ্ঠানে ছাত্রদলের হামলায় আহত ৫

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০২:৩০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জামায়াতে ইসলামীর অনুষ্ঠান চলাকালে ছাত্রদলের হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনা ঘটে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৭৭ নম্বর চরওয়াডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

আহতরা হলেন জামায়াতে ইসলামীর যুব সংগঠনের নেতা সুজন খান (২৫), জামায়াতকর্মী রাকিব হাসান, আবদুল বারেক মাঝি এবং ছাত্রদলের দুই নেতা সাইদুল ইসলাম (২৩) ও জহিরুল ইসলাম সোহাগ (২২)।

প্রত্যক্ষদর্শী ও জামায়াত নেতাদের দাবি, বিদ্যালয়ের একটি কক্ষে দলীয় সাংগঠনিক অনুষ্ঠান চলাকালীন হঠাৎ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী প্রবেশ করে বাধা দেন। একপর্যায়ে ছাত্রদলের প্রায় ২৫-৩০ জন কর্মী লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে জামায়াতের কর্মী-সমর্থকরা আহত হন।

অন্যদিকে ছাত্রদল নেতারা অভিযোগ করেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা অনুমতিতে রাজনৈতিক অনুষ্ঠান আয়োজন করা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন। এ ঘটনায় জামায়াতকর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে। যার ফলে ছাত্রদলের দুই নেতা আহত হয়েছেন।

ঘটনার সময় ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, বিদ্যালয়ের কক্ষে বৈঠক চলাকালীন প্রথমে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়, পরে তা সংঘর্ষে রূপ নেয়।

বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। তবে এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!