পটুয়াখালীর কলাপাড়ায় জাল ভোট দেওয়ার চেষ্টায় দুজনকে ও গোপন কক্ষে ছবি তোলার দায়ে একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টার অপরাধে তাওহীদ ইসলাম (১৬) ও সহযোগী সোহাগ সিকদারকে (৪৬) আটক করা হয়।
অন্যদিকে, সকাল ৯টার দিকে কুয়াকাটা পৌর শহরের ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে গোপন কক্ষে ছবি তোলার দায়ে বেলাল হোসেন (৪৬) নামের একজনকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং! কর্মকর্তা ও কলাপাড়া উপজেলা নির্বাহীর কর্মকর্তা কাউসার হামিদ।
তিনি বলেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আপাতত তারা পুলিশ হেফাজতে রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন