× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৫:২০ পিএম

ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগে তদন্ত কমিটি

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৫:২০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রাঙ্গাবালী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নিবিড় গাজীর মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়ার স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, গত ৯ মার্চ গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিবিড় গাজী নামে এক কিশোরের মৃত্যুর ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে চিকিৎসা অবহেলার অভিযোগ ওঠে। বিষয়টি তদন্তের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।

গঠিত তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রউফকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. শেখ শহিদুল ইসলাম এবং সদস্যসচিব করা হয়েছে সহকারী সার্জন ডা. গোলাম মোস্তাহিদ তাসরিফকে।

এই কমিটিকে আগামী চার কর্মদিবসের মধ্যে ঘটনাস্থলে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন সিভিল সার্জনের কাছে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার বিকেলে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রাঙ্গাবালী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নিবিড় গাজীর মৃত্যু হয়। নিবিড়ের পরিবারের অভিযোগ, কর্তব্যরত চিকিৎসকের অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় গত ৯ মার্চ ‘রাঙ্গাবালীতে ছাত্রদল নেতার মৃত্যু, চিকিৎসকের অবহেলার অভিযোগ’ এবং ১০ মার্চ প্রিন্ট সংস্করণে ‘ছাত্রদল নেতার মৃত্যুতে চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

Link copied!