× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুয়াকাটা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০২:৫৬ পিএম

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ডলফিন

কুয়াকাটা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০২:৫৬ পিএম

ভেসে আসা মৃত ডলফিন। ছবি : রূপালী বাংলাদেশ

ভেসে আসা মৃত ডলফিন। ছবি : রূপালী বাংলাদেশ

কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও একটি প্রায় ৮ ফুট লম্বা মৃত ডলফিন ভেসে এসেছে। সৈকতের পশ্চিম পাশে জোয়ারের পানির সঙ্গে ভেসে আসা ডলফিনটির শরীরের বেশির ভাগ অংশের চামড়া উঠে গেছে এবং পেট ফেটে রয়েছে। এ ছাড়া লেজে দড়ি বাঁধা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল প্রথম ডলফিনটি দেখতে পেয়ে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি ইরাবতী ডলফিন। এ প্রজাতির ডলফিনের মাথা গোলাকার এবং সাধারণ ডলফিনের মতো লম্বা ঠোঁট থাকে না। দক্ষিণ-পূর্ব এশিয়ার অগভীর উপকূলীয় জল ও বড় নদীতে এদের বসবাস। এটি একটি বিপন্ন প্রজাতি এবং সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, এ ধরনের ঘটনা উপকূলীয় পরিবেশের জন্য অশনিসংকেত। ডলফিনের মৃত্যু পরিবেশের অবনতির ইঙ্গিত দেয়, তাই দ্রুত কারণ অনুসন্ধান করে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

উপকূল পরিবেশ রক্ষার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, বারবার ডলফিন ও কচ্ছপের মৃত্যু প্রমাণ করে সামুদ্রিক পরিবেশ হুমকির মুখে। অনিয়ন্ত্রিত মাছ ধরা, প্লাস্টিক দূষণ ও নৌযানের অসচেতন চলাচল এর সম্ভাব্য কারণ হতে পারে।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ডলফিনটির মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। উপকূলীয় এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং স্থানীয়দের সচেতন করতে কাজ করা হচ্ছে।

পরে ডলফিন রক্ষা কমিটি, কুয়াকাটা পৌরসভা, বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা যৌথভাবে মৃত ডলফিনটি মাটিচাপা দেন।

সচেতন মহলের মতে, এ ধরনের ঘটনা বারবার ঘটতে থাকলে সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

Link copied!