× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৯:৩৬ এএম

জামায়াত আমিরের আগমন উপলক্ষে পিরোজপুরে স্বাগত মিছিল

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৯:৩৬ এএম

পিরোজপুরে স্বাগত মিছিল। ছবি : রূপালী বাংলাদেশ

পিরোজপুরে স্বাগত মিছিল। ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পিরোজপুরে আগমন উপলক্ষে স্বাগত মিছিল করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুর জেলা শাখা। তিনি আগামীকাল শুক্রবার পিরোজপুরে আয়োজিত জনসভায় যোগ দেবেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মিছিলটি পিরোজপুর শহরের বড় মসজিদ এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মার্কেটের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, পৌর আমীর ইছাহাক আলী খান এবং ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি মিজানুর রহমান।

বক্তারা বলেন, যেখানে আমিরে জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, সেখানেই লাখ লাখ মানুষের ঢল নামছে। এসব সমাবেশ দেখে একটি মহল অস্থির হয়ে উঠেছে। তারা দাবি করেন, আগামী ৬ ফেব্রুয়ারি পিরোজপুরে অনুষ্ঠিত জনসভায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি হবে—এটি আঁচ করতে পেরে কিছু চাঁদাবাজ ও টেন্ডারবাজ কুরুচিপূর্ণ মন্তব্য করতে শুরু করেছে।

বক্তারা আরও বলেন, গত দেড় বছরে যারা চাঁদাবাজি ও দুর্নীতিতে জড়িত ছিল, তাদের কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য ও প্রমাণ তাদের কাছে রয়েছে। কার কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে, কোন দোকানদার বা ঠিকাদারের কাছ থেকে কীভাবে টাকা আদায় করা হয়েছে—সবকিছুর ডকুমেন্ট তাদের হাতে রয়েছে বলেও দাবি করেন তারা। এসব বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা।

পিরোজপুরবাসীর উদ্দেশ্যে নেতারা বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে আগামী ৬ ফেব্রুয়ারি ডা. শফিকুর রহমানের জনসভায় উপস্থিত থাকার আহ্বান জানানো হচ্ছে। তারা বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়েই আগামীর বাংলাদেশ গঠনের পথ আরও সুস্পষ্ট হবে।

Link copied!