× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৩:০৯ পিএম

পিরোজপুরে চালু হলো ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপ, উদ্বোধন করলেন জেলা প্রশাসক

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৩:০৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

জ্বালানি তেলের উপর অতিরিক্ত চাপ ও অস্বাভাবিক মজুদ রোধে পিরোজপুরে চালু করা হয়েছে ‘স্মার্ট ফুয়েল’ নামের একটি প্রযুক্তিনির্ভর অ্যাপ। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় পিরোজপুর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন বলেশ্বর ফিলিং স্টেশনে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সাঈদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ এবং পিরোজপুর বিআরটিএ’র সহকারী পরিচালক ও ফিলিং স্টেশনের ট্যাগ অফিসার মোবারক হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এর উদ্ভাবক ওবায়দুল হক রাসেল। তিনি জানান, ফিলিং স্টেশনে আসা মোটরসাইকেল বা অন্যান্য যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে অ্যাপে সংরক্ষণ করা হবে। কোনো যানবাহন একবার ৫০০ টাকার পেট্রোল বা অকটেন নিলে পরবর্তী ৪ দিন বা ৯৬ ঘণ্টার মধ্যে জেলার নির্ধারিত পাঁচটি ফিলিং স্টেশন কিংবা অ্যাপ-সংযুক্ত অন্য কোনো স্টেশন থেকে পুনরায় জ্বালানি নিতে পারবে না।

তিনি আরও বলেন, এই ব্যবস্থার ফলে একই যানবাহনের বারবার জ্বালানি গ্রহণ বন্ধ হবে, কৃত্রিম সংকট ও অতিরিক্ত ভিড় কমবে এবং জ্বালানি সরবরাহে শৃঙ্খলা ফিরে আসবে। পর্যায়ক্রমে জেলার সব ফিলিং স্টেশনে এই অ্যাপ চালু করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। আশা করা হচ্ছে, আগামী ৫ থেকে ৬ দিনের মধ্যে স্টেশনগুলোতে ভিড় উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

উদ্ভাবক রাসেল জানান, ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপটি বর্তমানে ঝিনাইদহ জেলায় পাইলট প্রকল্প হিসেবে চালু রয়েছে। পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের আমন্ত্রণে পিরোজপুরে এটি চালু করা হয়েছে, যাতে স্থানীয় জনগণের ভোগান্তি কমানো যায়।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রযুক্তিনির্ভর এ উদ্যোগ জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Link copied!