× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৭:৪১ এএম

পদ্মায় বাসডুবির ঘটনায় মৃত্যু বেড়ে ২৩

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৭:৪১ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীতে তলিয়ে যাওয়া বাসটির ভেতর থেকে একে একে নারী-পুরুষ ও শিশুসহ এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৫টার দিকে এ তথ্য নিশ্চিত করেন রাজবাড়ী সদর থানার পুলিশ পরিদর্শক মো. রাসেল মোল্লা। 

তিনি বলেন, বাসটি ডুবে যাওয়ার পর প্রাথমিকভাবে সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা জানান, বাসটিতে প্রায় ৩৯ জন যাত্রী ছিলেন। তবে নিখোঁজের সুনির্দিষ্ট সংখ্যা এখনো জানা যায়নি। উদ্ধার হওয়া মরদেহগুলো রাজবাড়ী সদর হাসপাতালে রাখা হয়েছে। শনাক্তের পর জেলা প্রশাসন ও সিভিল সার্জনের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, আপাতত উদ্ধারকাজ বন্ধ রাখা হয়েছে; সকাল হলে আবার অভিযান শুরু হবে। তখন আরও মরদেহ উদ্ধারের সম্ভাবনা রয়েছে।

এর আগে রাত সাড়ে ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ডুবে যাওয়া বাসটি পানির ওপর তুলে আনে। বাসটিতে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়।

রূপালী বাংলাদেশ

Link copied!