× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৪, ১০:১৩ পিএম

সরকারের পতন হওয়ায় রাজশাহীতে জামায়াতের শোকরানা মিছিল

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৪, ১০:১৩ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

দীর্ঘ টানা ১৫ বছর ক্ষমতায় থাকা স্বৈরশাসক শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোয় রাজশাহীতে বিজয় উল্লাস ও শোকরানা মিছিল করেছে জামায়েত ইসলামি বাংলাদেশ। 

আজ বেলা সাড়ে ১১ টার দিকে রাজশাহী নগরীর জিরো পয়েন্ট থেকে মিছিলটি বের হয়।

দীর্ঘ ১৫ বছর স্বৈর হাসিনা সরকারে নানা জুলুম ও অত্যাচারে বিক্ষুব্ধ এই দলটি সরকার পতনের পর আজ কয়েক হাজার নেতাকর্মী রাস্তায় নেমে আসে। বেলা ১১ টার পর থেকে দলে দলে জামায়াত- শিবিরের নেতা কর্মীরা জিরো পয়েন্টে এসে জড়ো হতে থাকে এসময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে সাহেব বাজার এলাকা। উচ্ছ্বসিত নেতা কর্মীরা স্লোগান দিতে থাকে "হৈ হৈ রই রই শেখ হাসিনা গেলি কই"

এর আগে রাজশাহী মহানগর জামায়াতের আমীর ড. মাওলানা কেরামত আলী সহ মহানগর জামায়াত-শিবিরের নেতা কর্মীরা বক্তব্য রাখেন। নেতারা তাদের বক্তব্যে বলেন, জামায়াতের নেতা কর্মীদের সাথে এতো জুলুম ও অত্যাচার করার পরেও আমাদের দমিয়ে রাখতে পারেনি এই খুনি হাসিনা সরকার। আজ তারাই বিতাড়িত হয়েছে দেশ থেকে। বক্তারা দাবি করেন খুনি হাসিনা যেখানেই পালিয়ে থাকুক দেশে এনে তাকে বিচারের মুখোমুখি করা হবে।

বক্তব্য শেষে শোকরানা ও আনন্দ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উৎফুল্ল নেতা কর্মীদের উচ্ছসিত দেখা যায়।

আরবি/জেডআর

Link copied!