× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০২:৪৯ পিএম

শাহ মখদুমের মাজার জিয়ারত করলেন তারেক রহমান

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০২:৪৯ পিএম

শাহ মখদুমের মাজার জিয়ারত করলেন তারেক রহমান। ছবি : সংগৃহীত

শাহ মখদুমের মাজার জিয়ারত করলেন তারেক রহমান। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি প্রচারের অংশ হিসেবে রাজশাহী পৌঁছে হযরত শাহ মখদুমের (রহ.) মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১টার দিকে তিনি মাজার জিয়ারত করেন। এর আগে দুপুর ১২টার পর রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে বহনকারী বিমানটি অবতরণ করে।

দলীয় সূত্র জানায়, আজকের নির্বাচনি জনসভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি নির্বাচনি এলাকার নেতাকর্মীরা অংশ নেবেন। বেলা ২টার দিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেবেন। জনসভাকে কেন্দ্র করে কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা ইতোমধ্যে রাজশাহীতে পৌঁছেছেন।

তারেক রহমান সর্বশেষ ২০০৪ সালে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের একটি সম্মেলনে যোগ দিতে রাজশাহীতে এসেছিলেন। দীর্ঘ ২২ বছর পর তার এই আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক নির্বাচনি প্রচার চালানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!