× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৬:৪৫ পিএম

রাজশাহীতে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৬:৪৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহীতে পৃথক দুটি অভিযানে ২৪টি ককটেল এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে র‌্যাব-৫-এর রাজশাহী সিপিএসসির একটি দল রাজশাহী উত্তর ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ২৪টি ককটেল উদ্ধার করে।

একই রাতে র‌্যাব-৫-এর আরেকটি দল রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর পোল্লাপুকুর মোড় এলাকা থেকে বিভিন্ন ধরনের ৪০টি দেশীয় অস্ত্র উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে চারটি রামদা, পাঁচটি হাসুয়া, পাঁচটি ছুরি, আঠারোটি কুঠার সদৃশ টাঙ্গি এবং দুটি হাতলযুক্ত হ্যামার।

বিকেলে র‌্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। র‌্যাব জানায়, উদ্ধারকৃত সব আলামত আইনি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব প্রাথমিকভাবে ধারণা করছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বাধা সৃষ্টি বা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব ককটেল ও দেশীয় অস্ত্র মজুদ করা হয়েছিল।

এ ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারের জন্য র‌্যাব-৫-এর অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

Link copied!