× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০১:১৩ পিএম

চিরকুটে ‘আই লাভ ইউ হারুন’ লিখে ফেসবুক লাইভে তরুণীর আত্মহত্যা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০১:১৩ পিএম

রেজিনা সরকার পাখি। ছবি : সংগৃহীত

রেজিনা সরকার পাখি। ছবি : সংগৃহীত

রাজশাহী নগরীতে ২১ বছর বয়সি রেজিনা সরকার পাখি নামের এক তরুণী ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনা ঘটেছে বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর ভাটাপাড়া কাদের মণ্ডলের মোড় সংলগ্ন বাসায়।

নিহত পাখি নওগাঁর সাপাহার উপজেলার বাসিন্দা ইদ্রিস আলীর মেয়ে। রাজশাহীতে বসবাস করতেন তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল এবং সম্প্রতি সম্পর্কের টানাপোড়েন চলছিল। প্রাথমিক ধারণা, মানসিক অস্থিরতা ও প্রেমের চাপের কারণে তিনি এই সিদ্ধান্ত নেন।

আত্মহত্যার আগে পাখি ফেসবুকে একাধিক আবেগঘন পোস্ট দেন। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তিনি লিখেছিলেন, আজকে আমার শেষ দিন, আল্লাহ মাফ করুক। পৃথিবীতে আমার জন্য কোনো সুখ নেই। আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা।

মৃত্যুর আগ মুহূর্তে প্রেমিকের উদ্দেশ্যে পোস্ট করা ছবিতে লেখা ছিল, আমি রেজিনা পাখি। আমার মারা যাওয়ার জন্য কেউ দায়ী না। আমি আমার ভালোবাসার এই জীবন রেখে কী হবে? আই লাভ ইউ মোহাম্মদ হারুন আনসারী।

পেরে ফেসবুক লাইভে এসে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। ভিডিওতে দেখা গেছে, পরিবারের সদস্যরা পরে ওড়না কেটে মরদেহটি নামান।

রাজপাড়া থানার ওসি হাবিবুর রহমান জানিয়েছেন, নবম শ্রেণির পর পাখির পড়াশোনা হয়নি। তিনি মাদকাসক্ত হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!