× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৫:০০ পিএম

ঈদ সামনে রেখে জমজমাট রাজশাহীর সিল্কপাড়া

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৫:০০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সিল্কের পোশাক কিনতে শোরুমগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে। শুরু হয়েছে জমজমাট কেনাবেচা। আকর্ষণীয় সব ডিজাইনের শাড়ি, থ্রিপিস ও পাঞ্জাবি কিনতে ক্রেতারা ভিড় করছেন বিভিন্ন শোরুমে। পোশাকে নানা ধরনের বৈচিত্র্য আসায় তা ক্রেতাদের দারুণভাবে আকৃষ্ট করছে। তবে দাম নিয়ে তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

শাড়িতেই ফুটে ওঠে নারীর আসল সৌন্দর্য। আর তা যদি হয় সিল্কের, তাহলে তো কথাই নেই। এই চাহিদাকে কেন্দ্র করেই রাজশাহীর সিল্ক শোরুমগুলোতে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। বরাবরের মতো এবারও নারীদের প্রথম পছন্দ আকর্ষণীয় ও চোখ ধাঁধানো ডিজাইনের রেশমি শাড়ি। পাশাপাশি রুচিশীলতা ও আভিজাত্যের কারণে ঐতিহ্যবাহী রাজশাহী সিল্কের থ্রিপিসের চাহিদাও বেশ। পিছিয়ে নেই ছেলেরাও; তাদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে সিল্কের পাঞ্জাবি।

ইদের এই বাড়তি চাহিদা মেটাতে সিল্কপল্লির কারিগররা রাতদিন কাজ করছেন। তাদের নিপুণ হাতে তৈরি শাড়ি, থ্রিপিস, পাঞ্জাবিসহ নানা ধরনের পোশাক ইতোমধ্যে শোরুমগুলোতে শোভা পাচ্ছে। ইদে নিজেদের এবং পরিবার-পরিজনের জন্য পছন্দের পোশাক কিনে নিচ্ছেন ক্রেতারা।

সিল্কের পোশাকের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বারো রাস্তার মোড় এলাকার শফিক নামের এক ক্রেতা বলেন, সপুরা সিল্কে গিয়েছিলাম বউয়ের জন্য শাড়ি আর নিজের জন্য একটা পাঞ্জাবি কিনতে। কিন্তু দাম শুনে কাপড় না নিয়েই চলে এসেছি।

তবে একই শোরুমে আসা হাবিবুর রহমান নামের আরেক ক্রেতার মতে, পোশাকের দাম তাদের সাধ্যের মধ্যেই রয়েছে।

সুতা ও কাঁচামালের দাম বাড়ায় সিল্কের পোশাকের দামও কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সপুরা সিল্কের ম্যানেজার সাইদুর রহমান বলেন, চীন থেকে সুতা আমদানি করতে হয়। এজন্য পোশাকের দাম কিছুটা বেড়েছে, এটা সত্য। তবে ঈদ উপলক্ষে অনেক শোরুম মালিক ক্রেতাদের জন্য আকর্ষণীয় মূল্যছাড় দিচ্ছেন বলেও জানান তিনি।

বিক্রেতারা জানান, শোরুমগুলোতে রাজশাহী সিল্কের শাড়ি ৩ হাজার থেকে ৫৫ হাজার টাকা, পাঞ্জাবি ৫ হাজার থেকে ২৫ হাজার টাকা এবং থ্রিপিস ৬ হাজার থেকে সর্বোচ্চ ৩২ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

বর্তমানে রাজশাহীতে প্রায় ১০টির মতো সিল্কের শোরুম রয়েছে। ঈদ উপলক্ষে এসব শোরুমে প্রতিদিন কোটি টাকার পোশাক বেচাকেনা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রূপালী বাংলাদেশ

Link copied!